দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদ। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে।
এ ছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের বিষয়ে জেলা নেতৃবৃন্দকে অবগত করা হয়েছিল। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
যে আই